শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে নারী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো:হাসান আলী (সবুজ):

কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অংশ গ্রহনকারী যুব সদস্যদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চিলমারী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ ও সিএনবি প্রকল্পের সহযোগিতায় শনিবার উপজেলা প্রশাসন চত্বরে দিবসটি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলার নির্বহী কর্মকর্তা, চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি এবং সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: শাহ্ আলম বকুল সহ আরো অনেকে। এ সময় বক্তারা নারীদের অধিকার এবং কিশোরীদের সচেতনামূলক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

সম্পর্কিত