নিজস্ব প্রতিবেদক:
অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপনকরা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে জাতীয় মহিলা সংস্থা উলিপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে কর্মচারী ,জেন্ডারপ্রমোটর, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ও বিভিন্ন এনজিও কর্মী। অনুষ্ঠানে উদয়ন শতাধিক নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।










