শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জয়পুরহাট ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নি*হ*ত ২

মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে মুন্দাইল মোড় নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) ও একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলু বোঝাই একটি ট্রাক নিচিন্তা থেকে ইটাখোলার দিকে যাচ্ছিল। মুন্দাইল মোড়ে পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের সামনে ধাক্কা খায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেয়। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত