রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় যুব ফোরাম সিরাজগঞ্জ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা

সিরাজগঞ্জ সংবাদদাতা :সিরাজগঞ্জ জেলার শতাধিক সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন কে সম্পৃক্ত করে ৩ মার্চ প্রেরিত খসড়া কমিটি টি নির্বাচনী প্রক্রিয়ায় ৩১ সদস্য বিশিষ্ট জেলা যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে।

গত ০৪ মার্চ ২০২৫ খ্রিঃ এ এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আবুল কাশেম, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সুখপাখি সংগঠনের সভাপতি রজব আলী ও প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি গোলাম রেজা ই রাব্বি।

কমিটিটি ন্যাশনাল ইয়ূথ ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমাম হোসাইন ও শেখ মিঠুন এর নিকট হস্তান্তর করা হয়।

নবগঠিত জেলা যুব ফোরাম কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ মুসা এবং
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে রাসেল শেখ।

সংগঠনটি সিরাজগঞ্জ জেলায় যুব সংগঠন ও যুব উদ্যোক্তাদের কে সমন্বয় করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক স্বেচ্ছাসেবী কাজ করবে বলে প্রত্যাশা রাখেন।

ইতিমধ্যে জেলার তিনটি প্রতিষ্ঠান চর কালিদাসগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর হাইস্কুল ও দুমুর কমিউনিটি ক্লিনিক কে মডেল করার জন্য কাজ করে যাচ্ছে যুব ফোরাম ও ভিএসও বাংলাদেশ এর যৌথ সহায়তায়।

জাতীয় ভাবে সংগঠন টি দেশব্যাপী সরাসরি ১০ হাজার যুব সংগঠক ও লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত