বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত

মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জয়পুরহাট, প্রতিনিধি

পাঁচবিবি উপজেলায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলার ওলামা বিভাগের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

এসময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী হাফেজ মাওলানা ইহাইয়ার সঞ্চলনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,জেলা ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।

এ ছারাও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার,
বানিয়া পাড়া কামিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান,পাঁচবিবি মহাব্বতপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয় ও পৌর জামায়াতের আমীর আবুল বাশার প্রমুখ।

সম্পর্কিত