শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

মা সমা‌বেশ ও বইয়ের মোড়ক উম্মোচন

মুকুল রাজ:

উলিপু‌রের দলদ‌লিয়া বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ে মা সমা‌বে‌শের মাধ‌্যা‌মে একজন মা আরও অ‌নেক মা‌য়ের ভাব বি‌নিময় হয়। অ‌ভিভাকরা নিজ সন্তা‌নদের শিক্ষার ব‌্যাপা‌রে শিক্ষক‌দের সা‌থে পরাশর্ম ক‌রে ।অনুষ্ঠান শুরু হয়
অত্র প্রতিষ্ঠা‌নের সা‌বেক সভাপ‌তি জনাব আমিনুল ইসলামের নেতৃ‌ত্বে।

অত্র বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রকিবুল হাসান গোলজার সাহেবের লিখা এককবর্ণের ছড়া নামক বইয়ের মোড়ক উন্মোচন ও তারই লিখা গান নিয়ে বাংলাদেশ বেতার রংপুর ও টেলিভিশনের শিল্পীদের নিয়ে একক সংগীতানুষ্ঠান।অনুষ্ঠানটি দুইটি পযায়ে বিভক্ত ছিল প্রথম পর্যা‌য়ের শুরুতে ছিল কোরান তেলাওয়াত ও গীতাপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা । বিভিন্ন বক্তারা ছেলে মেয়েদের পড়াশুনায় মায়ের গুরুত্ব সবচেয়ে বেশী বলে অভিমত ব্যাক্ত করেন বক্তরা হলেন বুড়ির ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরন্নবী সরকার ,দলদলিয়া বালিকা বিদ্যালয়ের মৌলভী শিক্ষক জনাব আলমগীর,প্রমুখ।জনাব আলমগীর সাহেব বলেন পরিবার থেকেই মেয়ে শিশুরা বঞ্চনার শিকার হন আরসেটি করে থাকেন তারি মা তিনি মনে করেন তার মেযেটি অন্যের ঘরে চলে যাবে সুতরাং সমস্ত সুযোগের ভবলায় ছেলের অগ্রাধিকার দেয়া হয় পক্ষান্তরে মেয়েকে তার অর্ধেকও দেয়া হয় না তাই মায়েরা যাতে আগে মেয়ের গুরুত্ব দেন বা চেলে ওমেয়ের সমান গুরুত্ব দেন সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। মেয়েদেরকে যাকত শিক্ষায় সমান সুযোগ দেয়া হয়তা নিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর শ্লোগান ওতৎসংশ্লিষ্ঠ ছবি দিয়ে পোষ্টারিং করা হয়েছে যা আর্কষণীয় যেমন মেয়েকে না মানুষ করি কামাই করা জামাই খুঁজি।

মা সমা‌বে‌শের পর শুরু হয় একক ব‌র্ণের ছড়ার বইয়ের মোড়ক উম্মোচন। এতে উপ‌স্থিত ছি‌লেন রংপুর বিভাগীয় লেখক প‌রিষ‌দের সকল লেখকবৃন্দ ছাড়াও উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রাম‌ জেলার সা‌হিত‌্য পিয়াসু পাঠকও লেখকরা।
বইটি প্রকা‌শিত হয় অনন‌্য প্রকাশন থে‌কে ।
বইটি ইতিপূ‌র্বে অমর একু‌শে বই মেলায় বেশ সাড়া পে‌য়ে‌ছে। একক ব‌র্ণের ছড়ার বইটি সম্পাদনা ক‌রে‌ছেন ক‌বি মুকুল রাজ। তি‌নি বইটি সর্ম্পকে জানান, একক ব‌র্ণের ছড়ার বইটি লেখক র‌কিবুল হাসান গোলজার সা‌হিত‌্য পিয়াসু ও শিশু কি‌শোর‌দের জন‌্য অমুল‌্য সম্পদ আবিষ্কার কর‌লেন পঞ্চাশটি বর্ণ দি‌য়ে।স্বর ও ব‌্যঞ্জন ধ্ব‌নির সা‌থে সঙ্গ‌তি রে‌খে সেই ধ্ব‌নি দি‌য়েই কো‌নো পৃথক বিষ‌য়ের নী‌তি কথাকে লেখক চমকপ্রদ ক‌রে নিখুঁতভা‌বে ম‌নের কথা লি‌খে বইটি‌কে বর্ণময় ক‌রে তু‌লে‌ছেন।
একক ব‌র্ণের ছড়ার বইটি‌তে সব ছড়া যেমন স্নিগ্ধ,সরস ও সুরাশ্রয়ী তেম‌নি বইটি‌তে রম্র চিত্র ও র‌য়ে‌ছে যা শিশু কি‌শোর‌দের‌কে বইটি‌তে ম‌নো‌যোগ আকর্ষণ পূর্বক শুন‌তে ও পড়‌তে উৎসা‌হিত কর‌বে। অন‌্যদি‌কে সা‌হিত‌্যপ্রেমী লেখক ও গ‌বেষক‌দের গ‌বেষণার নতুন তথ‌্য দে‌বে এবং ভাবাবে ব‌লে আমি ম‌নে ক‌রি।

সম্পর্কিত