বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা ও নাগরিক কমিটি কুড়িগ্রাম সদর শাখার উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা সদস্য মোঃ মুকুল মিয়া,আব্দুর রাজ্জাক রাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আলমগীর,কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক খন্দকার আল ইমরান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ আতাউর রহমান, যুগ্ম-আহ্বায়ক হাসান জিহাদী, যুগ্ম সদস্য সচিব মুহাইমিনুলসহ অন্যান্যরা।

সম্পর্কিত