কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দুই বছর থেকে প্রেমে মজনু হয়ে বিবাহিত মেয়েকে ডিফোর্স করিয়ে, প্রেমিকার ফুফু বাড়িতে শারিরীক সম্পর্ক করতে এসে আটক হয়েছে প্রেমিক আরিফ নামের যুবক, আটক করায় শাহিদাকে ঘরের ভিতরে বেধম মারপিট করে আরিফ। আরিফের পরিবার আরিফকে উদ্ধার করতে ঘরের জানালা ভেঙ্গে মেয়ের ফুফু বাড়ি থেকে বের করে নিয়ে যায়।
উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ৪নং ওয়ার্ড ভিতরকুটি গ্রামে এ ঘটনা ঘটে।জানাগেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ভিতরকুটি গ্রামে সাইদুলের কন্যা শহিদার সাথে দুই বছর থেকে অনৈতিক সম্পর্কে জরিত ছিল ছামছুলের পুত্র আরিফ। বিভিন্ন টালবাহানা করে শাহিদাকে বিয়ে না করে সম্পর্কে অবনতি ঘটান, গত এক বছর আগে নেওয়াশি ইউনিয়নের বটতলা গ্রামের নুরু মিয়ার পুত্র আশিকের সাথ বিয়ে হয় শাহিদার। বিয়ের পরে আবারো শুরু হয় আরিফের সাথে ফোনে প্রেমালাপ ও অনৈতিক সম্পর্ক, শাহিদার বিবাহিত স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলে আসছে আরিফ, আরিফের প্রেমের ফাঁদে পরে গত চারদিন আগে বিবাহিত স্বামীকে ডিভোর্স দেয় শাহিদা, ডিভোর্সের পরে শাহিদার সাথে আরিফ শারিরীক সম্পর্ক করতে গত ১৭ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯টায় শাহিদার ফুফু রাশেদার বাড়িতে এসে হাতে নাতে ধরা পরে আরিফ। শাহিদা খাতুন জানায়, আট মাস আগে আমার বিয়ে হয় বিয়ের পরেও পিছু ছারেনি আরিফ আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর থেকে শারিরীক সম্পর্ক করে আসছে, আমার বিবাহিত স্বামী (আশিক)কে একাধিকবার ডিভোর্স দিতে বলেছে আরিফ, ডিভোর্স দিতে অস্বীকার করলে তার সাথে প্রেমের সকল ফোন রেকর্ড অশ্লীল ভিডিও ফেবু পোস্ট দিবে বলে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে আসছে আরিফ।একপর্যায়ে শাহিদা খাতুন তার বিবাহিত স্বামীকে ডিভোর্স দিয়ে শাহিদার সাথে জীবন সংসারে সম্মতি জানান আরিফ, কিন্তু ডিভোর্স দেওয়ার পরে আরিফ শাহিদার সাথে আবারো শারিরীক সম্পর্ক করার কথা বলে শাহিদার ফুফু বাড়িতে আসলে সেখানে আটক করার কারনে আরিফ,শাহিদাকে মারপিট করে, শরীরের জামা ছিলে ফেলে। বেধম মারপিটের কারনে প্রেমিকা শাহিদা খাতুন নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন। মেয়ে জানায়, আরিফের কারনে স্বামীকে ডিভোর্স দিয়েছি এখন আরিফের সংসার করবো না হলে আমার জীবন আত্নহত্যা ছাড়া পথ নেই। শাহিদার খালা রাশেদা বেগম জানান, দু’জন’ই আমার নিকটতম,শাহিদা আমার ভাইয়ের মেয়ে আরিফ আমার বোনের ছেলে,সত্য কথা হলো আরিফের কারনে শাহিদা ওর স্বামীকে ডিফোর্স দিয়েছে,দুইবছর থেকে এদের সম্পর্ক এটা গ্রামে অনেকে জানে শাহিদা খাতুনের বাবা সাইদুল মিয়া জানান,আমার মেয়ের সাথে এ অবিচারের সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ(রেজাউল করিম রেজা) বলেন মেয়ে পক্ষ থানায় অভিযোগ করেছে অভিযোগের বিষয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেছেন।










