শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য দোলনা’কে ফুলবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত রাতে কেন্দ্রীয় কমিটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মোছাঃ দোলনা আক্তার (২৬) কে ফুলবাড়ী থেকে গ্ৰেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রাম জেলায় চলমান অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে ফুলবাড়ী থানার মামলায় পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য দোলনা কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত