শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আজ বালিয়াকান্দি বহরপুরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাযজ্ঞানুষ্ঠান শুরু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী:

” আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড় ” এবং “যা হয়েছে তা ভালই হয়েছে, যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তা ভালই হবে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে ? তুমি যা নিয়েছ, তা এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ, এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে, কাল তা অন্যকারো ছিল। পরশু সেটা অন্য কারো হয়ে যাব, পরিবর্তনই সংসারের নিয়ম।” শ্রী শ্রী গীতার এই শ্লোগকে হৃদয়ে লালন করে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর সার্বজনীন শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গনে উৎসব উদযাপন কমিটির আয়োজনে শ্রীমদ্ভাগবত পাঠ ও অধিবাসের মধ্য দিয়ে মুল আয়োজন শুরু হবে। শ্রীমত ভাগবত পাঠ করবেন, মাগুরার শ্রী চিন্ময়ানন্দ দাস (চঞ্চল গোসাই) ও বহরপুরের শ্রী স্বপনদেব ভৌমিক (সঞ্জীব গোস্বামী)।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে টানা ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল পর্যন্ত। ২৪ প্রহরব্যাপী (৩ দিন) নাম সংকির্তণ পরিবেশন করবেন, ফরিদপুরের জয়গুরু সনাতন সম্প্রদায়ের সুপ্লব বিশ্বাস, কুষ্টিয়ার শচীনন্দন সম্প্রদায়ের সুমন চক্রবর্তী, বরিশালের মনোহর পাগল সম্প্রদায়ের যুগল মন্ডল, খুলনার ভুবন মোহিনী সম্প্রদায়ের উন্নতি মন্ডল, বরিশালের দূর্গা প্রসন্ন সম্প্রদায়ের অসীম বিশ্বাস, নেত্রকোনার জয় কিমল সম্প্রদায়ের সুজিত সরকার এবং বহরপুরের শ্রী শ্রী মহেশ্বরী সম্প্রদায়ের স্বপন দেব ভৌমিক ও সঞ্জয় বিশ্বাস।
দীর্ঘ ৩ দিনের মহানাযজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ নাম কির্তন, লীলা কির্তন শুনতে আসবেন এবং বিশ্ব মানবতার শান্তিকামনায় মহান ঈশ্বরের নিকট বিশেষ প্রার্থণা করবেন বলে আাশা করছেন আয়োজক কমিটি।

বহরপুর শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গন মহানামযজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে ১৮ ফেব্রুয়ারী এবং সকালে শ্রীমদ্ভাগবত পাঠ ও ২২ ফেব্রুয়ারী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস, ১৯ থেকে ২২ ফেব্রুয়ারী ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, ২২ ফেব্রুয়ারী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন এবং মহাপ্রভুর প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের বহরপুর শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গনে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এই অনুষ্ঠান হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের আয়োজনে রয়েছে ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপর অনুষ্ঠানের মুল মন্ত্র। আমাদের অনুষ্ঠানে এলাকার সলক ধর্মের মানুষ সার্বিক সহযোগিতা করে থাকে। এই এলাকার মানুষ একে অপরের ধর্মের উপর শ্রদ্ধাশীল। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। “ধর্ম যার যার উৎসব সবার” এই নীতিতেই আমাদের চলাফেরা। আমরা আশা করছি সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শেষ হবে।

সম্পর্কিত