শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ১৭

শাহিনুল ইসলাম লিটনঃ

সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী নাগেশ্বরী রায়গঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (৩৮), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম @ডলার (৫৮), রাজারহাট নাজিমখান ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রামানিক (৪৮), ছিনাই ইউনিয়ন কৃষকলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র রায় (৪০), সদর আওয়ামীলীগ সমর্থক মোঃ আঃ রহমান (৫৪), মোঃ শামীম সরকার (২৭), রৌমারী ২ নং শোলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মোহাম্মদ কফিল উদ্দিন (৬৭), ৪ নং রৌমারী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া (৪৩), চর রাজিবপুর ১ নং চর রাজিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন (৩৭), চিলমারী রানীগঞ্জ ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী রাম চন্দ্র দাস (৪৫), কচাকাটা বল্লবের খাস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস (৫৪), ভূরুঙ্গামারী বঙ্গ সোনাহাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সুলতান মিয়া (৩৮), ভূরুঙ্গামারী ২ নং শিলখুড়ী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলাল উদ্দিন (৪০), ভূরুঙ্গামারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি শ্রী রাজেস প্রসাদ (২৯), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ মিজানুুর রহমান বাবুল (৪৫), উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা (২৪) ও উলিপুর দলদলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থক মোঃ নুর জামাল (৪৭) সহ মোট ১৭ জন ফ্যাসিস্ট কে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।

সম্পর্কিত