শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:১৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন গাগলা বাজার এলাকা থেকে নাগেশ্বরী আনন্দ বাজার চরুয়া পাড়া এলাকার মাদক কারবারি মোঃ জিয়াউর রহমান (৪৭) কে ৪৫ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বলেন নাগেশ্বরী থানা এলাকায় ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

সম্পর্কিত