শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেন এই সমাবেশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন অডিটরিয়ামে দিনব্যাপী এ সমাবেশে উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ৬৫ জন সাংবাদিক অংশ নেয়।সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে
সমাবেশের প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, প্রেস ক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ চঞ্চল, দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়,বাংলাদেশ সমাচার পত্রিকার কুড়িগ্রামের সিনিয়র রিপোর্টার মিজানুর, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ।

সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন,

সমাজের জন্য আমাদের অনেক দায়বদ্ধতা আছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করি এটা দেশের জন্য ভালো হবে। নাগেশ্বরীতে যত প্রেস ক্লাব আছে সবগুলো একটি প্রেসক্লাবে আসা উচিত। সাংবাদিকতা করতে হবে নিরপেক্ষ।

তারা আরও বলেন, সকলে এক ছাতার তলে এসে আমাদের সমাজকে, উপজেলাকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। আমাদের অতীত ভুলে গিয়ে নতুন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নাগেশ্বরী উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের দাবি ছিল তারা সবাই অতীত ভুলে গিয়ে নতুন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সেজন্য তাদের দাবি সব সংগঠন (পেস ক্লাব) ভেঙে একটি সংগঠন (প্রেস ক্লাব) করার। উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি সংগঠন (প্রেস ক্লাব) করার সিদ্ধান্ত নেয়।

সমাবেশের দ্বিতীয় পর্বে সাংবাদিক জাহিদুল ইসলাম খাঁন জাহিদের সঞ্চালনায় সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পরে র‌্যাফেল ড্র বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করে।

সম্পর্কিত