মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর পূর্বপাড়া দরবেশ কোরবান আলী সাঁই এর ২৯ তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারী) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর পূর্বপাড়া দরবেশ কোরবান আলী সাঁই এর বাড়ীতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে প্রয়াত লালন অনুসারী দরবেশ কোরবান আলী সাঁই এর স্মরণে দোয়ার মাহফিল করেন তার অনুসারী ভক্তবৃন্দরা। এসময় তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা ঘটে। দরবারের ভক্তরা তার জীবনের উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিশেষ দিক নিয়ে তুলে ধরেন দরবেশ কোরবান আলী সাঁই এর বড় পুত্রবধূ বহরপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার বিউটি।
রাতে আদ্ধাতিক গুরু ফকির লালন সাঁই এর গান পরিবেশন করেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পীগণ।







