শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশের স্বাভাবিক রাজনৈতিক অবস্থা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরী -আবুল বাসার

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে ডোমিনো স্কুল বাংলাদেশ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের স্বাভাবিক রাজনৈতিক অবস্থা ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অতীব জরুরী”।
তিনি আরো বলেন, “ছাত্ররা তাদের জীবন বাজি রেখে, নিজেদের রক্ত দিয়ে জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত দেশ উপহার দিয়েছে।
এই দেশটিকে আর কাউকে কোন তালবাহানা করতে দেয়া হবে না। আমরা আর কারো গোলামী করতে রাজি নই।
আসুন সবাই মিলে প্রিয় জন্মভূমিকে সুন্দর করে সাজাই।”
আলহাজ্ব আশরাফ আলী সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল সীডস্ কোম্পানি চেয়ারম্যান বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি উপজেলা বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য ও আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, বিএনপি নেতা তোরাব হোসেন, শহিদুল ইসলাম, খান জাহান আলী প্রমুখ।

সম্পর্কিত