রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রায়ে বিষ পানে একজনের মৃ*ত্যু

মো:মেহেদী হাসান স্টাফ রিপোর্টার:

নওগাঁর আত্রাইয়ে বিষ পান করে মিলন নামের (৩৮) একজনের মৃ*ত্যু হয়েছে।

নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নের মোহনঘোষ গ্রামে এ ঘটনাটি ঘটে।মৃত মিলন (৩৮) মোহনঘোষ গ্রামের ডা:নিজাম উদ্দিনের ছোট ছেলে।

গতকাল (২৯ জানুয়ারি) আনুমানিক বেলা ১১ টা নাগাদ মিলন পরিবারের অজান্তে বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে নেয়।

পরে বিষটি জানাজানি হলে দূত তাকে স্বানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে,কর্তব্যরত ডাক্তার তাকে মৃ*ত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, মৃ*ত মিলন কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে পরে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো: শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।ময়না তদন্তের জন্য লাশ থানা নিয়ে আসা হয়েছে।

সম্পর্কিত