মোঃ আমিরুল হক, রাজবাড়ী:
” মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তষ্টি লাভ করা ” এই শ্লোগানকে বুকে ধারণ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার জামে মসজিদের সামনে মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বাংলাদেশ সোনাপুর এলাকার নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন হোসেনের সভাপতিত্বে ও নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড সভাপতি মোঃ জয়নুল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দার, সেক্রেটারি মাওলানা মোঃ সাইফল্লাহ খান, জামায়াতে ইসলামী নবাবপুত্র ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, মাজবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবু তালেব, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইদ্রিস আলী, হাফেজ আব্দুল্লাহ্ জায়েদ, ১ নং ওয়ার্ড সোনাপুর কলেজ ইউনিটের সভাপতি কামাল হোসেন, সোনাপুর বাজার ইউনিটের সভাপতি মোঃ আলী বাবর, সোনাপুর বাজার ইউনিটের সংগঠনিক সম্পাদক বিল্লাল মিয়া, ৪ নং ওয়ার্ডের সভাপতি শাহিনুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সভাপতি শামীম আহম্মেদ, ৬ নং ওয়ার্ড সভাপতি ইকবাল হায়াত সোহেল, ৭ নং ওয়ার্ড সভাপতি মানিকুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিবেশী একটি দেশ থেকে ষড়যন্ত্রের ঘুটি চালা হচ্ছে। তাই দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।
বক্তাগণ বলেন, জামায়াত একটি মজলুম দল, এ দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ এমন কোনো নির্মমতা নাই যা এ দলের কর্মী ও নেতাদের ওপর চালায়নি। আজ মজলুম সংগঠনটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতীকে পরিণত হয়েছে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা একটি সমাজ কায়েম করাই এই কাফেলার উদ্দেশ্য।
বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই বলেও জামায়াত নেতৃবৃন্দ মন্তব্য করেন।








