সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজেরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বহরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।

বহরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইসলাম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব এস, এম মিজানুর রহমান বিল্লাল, বহরপুর বাজার বণিক সমিতির নেতা আলমগীর হোসেন, বহরপুর ইউনিয়নের সাবেক মেম্বার আমুল হোসেন, হারুন আর রশিদ হারুন প্রমূখ।

বক্তব্যে বলেন, কয়েকদিন আগে যারা আওয়ামী লীগের সামছামি করেছে আজ তারাই বিএনপি’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। বিএনপিতে চাঁদাবাজির কোন স্থান নেই। দেশ নেতা তারেক রহমানের নির্দেশ বিএনপিতে কোন প্রকার চাঁদাবাজ ও মাদক কারবারি বা মাদক সেবির স্থান নেই। বিএনপি নামধারী কয়েকজন বহরপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান খলিদুর রহমান খান ও বহরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অহিদুল হককে লাঞ্চিত করেছে। এটা একেবারেই মেনে নেওয়ার যোগ্য নয়। তারা যে দলই করুক না কেন এলাকার মধ্যে তাদের সুনাম রয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বহরপুর বাজারের ব্যবসায়ী হারুন অর রশিদের নিকট চাঁদা চাওয়াকে কেন্দ্র করে মামলা হয়েছে। কয়েকজন গ্রেপ্তার হয়েছে কেউ কেউ পলাতক ও রয়েছেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে আপনারা তাকে হাতেনাতে ধরে পুলিশের সোপর্দ করুন।

সম্পর্কিত