সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় ৪০ বছর বয়সী গৃহবধূর আত্নহ*ত্যা

মোঃ আমান উল্লাহ শেখ – স্টাফ রিপোর্টারঃ

নাটোর জেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাকফো গ্রামে জায়েদা বেগম (৪০) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহ*ত্যা করেছে। (২৭ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় বাগাতিপাড়া থানার অন্তর্গত কাকফো নতুন পাড়া গ্রামে এই আত্নহত্যার ঘটনা ঘটে। মৃত জায়েদা একই এলাকার রাসেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সুত্র জানিয়েছেন, জায়েদা সোমবার দুপুরে পাশের বাড়ির এক মহিলাকে জড়িয়ে ধরে কান্না জর্জরিত কন্ঠে তার মেয়েকে দেখে রাখার কথা বলেন। এর কিছুক্ষণের মধ্যে তিনি বমি করতে শুরে করে – এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ফলে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতাল নিয়ে যান তারা। নাটোর সদর হাসপাতাল এর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল এ নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানতে পারি, ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা হয়।

মৃত জায়েদার ভাই তরিকুল ইসলাম বলেন, তার ভগ্নিপতি রাসেদুল মাঝেমধ্যেই তার বোন জায়েদাকে মারধর করতো। আজ সকালে মারার কারণে আমার বোন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। মৃত গৃহবধূর লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে আছে। ময়না তদন্তের পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে পারিবারিক কলহের কারণে এই আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত