শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত