শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শাজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিরতনের উদ্বোধন

মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সজিবুল আলম সজিব সহ সকল সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
এ সময় উপস্থিত পনের জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে, অবশিষ্ট শীত বস্ত্র বা কম্বল সরাসরি শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে দেয়া হবে।
এ ছাড়াও উপজেলার যে কোন স্থানে শীতে কাতর মানুষের তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপজেলা বাসিকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত