শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী(কুড়িগ্রামে) প্রতিনিধিঃ যোগাযোগের বেহাল অবস্থা, নদীভাঙ্গন প্রতিরোধ, বাল্যবিবাহ, ভূমিসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চৌকি আদালত, লাশঘর ও তথ্য অধিকার আইন,রৌমারীর সমস্যা ও সম্ভাবনাসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল কাদের সরকার,ডেপুটি কমান্ডার শাহার আলী ,খন্দকার শামসুল আলম,
আজিজুর রহমান,অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,সরবেশ আলী,রেজাউল ইসলাম, আব্দুর রাজ্জাক,
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সকল এনজিও ম্যানেজারবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভা শেষে উপজেলার রৌমারী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, বন্দবেড় ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ডিজিটাল সেন্টার দর্শন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
রংপুর বিভাগী কমিশনার হাবিবুর রহমান জানান কোন পরিস্থিতিতে নদী ভাঙ্গন শুরু হলে তাৎক্ষণিক ভাবে জিও ব্যাগের ব্যবস্থা করা এবং এ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড স্থায়ী ভাবে অফিস স্থাপন করা, ফেয়ার প্রাইজ কার্ড এর সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ,লাশ কাটাঘর দেওয়াসহ নানা বিষয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

সম্পর্কিত