শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ করলো রফিক অটো রাইস মিল

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে
মেসার্স নিউ রফিক অটো রাইস মিল এর পক্ষ থেকে অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবতার সেবায়, রহনপুর কম্বল বিতরণের  দায়িত্ব পালন করে।শনিবার ১৮ জানুয়ারি  সকালে রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সাংবাদিক আসাদুল্লাহ আহমদ,  মেসার্স নিউ রফিক অটো রাইস মিল এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, মানবতার  সেবায় রহনপুর এর সভাপতি ও সাবেক  কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম প্রমুখ। দোয়া পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম মোঃ আনোয়ার হোসেন। অনুষ্টানে এক হাজার অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত