রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে আদিবাসী পাড়া, মরডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ভান্ডারিয়া বাজার এলাকায় দরিদ্র মানুষ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে এ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র বিতরণের সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছেন, শীতার্তদের কষ্ট লাঘবে জেলা প্রশাসন বরাবরই সচেষ্ট। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত