আব্দুর রাজ্জাক শাওনঃনব্বই দশকের ও জুলাই বিপ্লবের সময়কার প্রতিবাদী বিশিষ্ট লেখক ছড়াকার ও সংগঠক সাজ্জাদ আহমদ সাজুর ৫২তম জন্মদিন ১৬ই জানুয়ারি। ১৯৭৩ ইংরেজি এইদিনে সিলেট শহরের সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন রহ. আলাইহির স্মৃতিবিজরীত টুলটিকর গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৯১ সালে সিলেট সরকারি কলেজ থেকে ডিগ্রী পাস করে সাংবাদিকতার পাশাপাশি ছড়া কবিতা উপন্যাস সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এযাবতকালে টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠা করেন ২৯৮৯ সালে । এছাড়া ও টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপত ছিলেন। সাপ্তাহিক জনতার ডাক এর সম্পাদিত ও প্রকাশক, সাপ্তাহিক নকশী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক। বর্তমানে সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি. মাই সিলেট টিভির সম্পাদক ও প্রকাশক। তার প্রকাশিত ছড়াগ্রন্থ নীল আকাশে জাদুকর, ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম। প্রকাশের অপেক্ষায় আছে সুখে দুখে প্রবাসী,ফুল পাখি নদী জল. ইতিহাস ঐতিহ্যে সিলেট সিটি, ছোটগল্প জল পরী ইত্যাদি। এ সয়কার জনপ্রিয় ছড়াকার সাজ্জাদ আহমদ সাজুর জন্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করেন । তার মধ্যে বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট, অংকুর সাহিত্য পরিষদ, আমজনতার ডাক, মাই সিলেট টিভি পরিবার, সময় বাংলা টিভি , তালাশ টিভি, টুডে সিলেট ২৪ ডট কম সহ বিভিন্ন সামাজিক সংগঠন।













