শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান। বুধবার ১৫ জানুয়ারী দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস, সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাক্তার এনিদে, ও নার্সিং সুপার ভাইজার জোসনা রানী, উপজেল স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন, স্বাস্থ্য পরিদর্শক আবদুর রশিদ ও আতাউর রহমান। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে সেবারমান ও সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ভাবে সন্তোষজন। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট নিরসনে আপনার কোন বক্তব্য আছে কি না জানতে চাইলে বলেন সারাদেশ ব্যপী জনবল সংকট তাই এই মুহুর্তে জনবল সংকট নিরসনে আমার কিছু করার নেই তবে জনবল নিয়োগ দেয়া হলে অবশ্যই এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বর্ধিত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার অপর্না সুত্রধর, ডাক্তার একেএম মঞ্জুরুল আহসান পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ। এর আগে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বামৈ ইউনিয়নের ভাদিকারা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সার্বিক ভাবে বিভিন্ন কার্যক্রম সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত