রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
“জুলাইয়ের প্রেরণা-দিতে হবে ঘোষণা” এ স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে জেলা শহরের বড়পুল এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বড়পুলসহ আশেপাশের এলাকার দোকানদার, বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীর হাতে লিফলেট তুলে দেন তারা।
লিফলেট বিতরণ কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুজ্জামান সাকিব, তাহসীন বিন আতিয়ার তামীম, মাহাদি হাসান, প্রভা, আফরিন, আমিনুল ইসলাম, নিয়ামুল, অর্নব, ইব্রাহিমসহ আরো শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফার দাবী জানান তারা।










