সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে রহস্যজনক আখ ক্ষেতে মাথার খুলি উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে রহস্যজনক আখ ক্ষেতে মাথার খুলি, হার -পাজর,জুতা,পাঞ্জাবি পাওয়া গেছে।

শনিবার (৪ জানুয়ারি ) সকালে বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী ঈদগাহ ময়দানের পাশে আখ ক্ষেতে প্রথমে স্থানীয়রা মাথার খুলিদেখতে পান,পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। খোঁজা খুজির পরে শরিলের বিভিন্ন অংশের হার উদ্ধার করা হয়।

স্থানীয়া জানান,মাথার খুলির পাশে নোমান ইসলাম( ১২) নামে একটি হাড়িয়ে যাওয়া বাচ্চার জুতা ও কাপড় পাওয়া যায়।

বাচ্চাটি গত বছর ৩০ নভেম্বর ২০২৪ ইং বাড়ী যাওযার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়।

উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর থেকে বাচ্চাটিকে খুজে পাওয়া যায় নাই।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী হাফিজিয়া মাদ্রাসা থেকে গত ৩০ শে নভেম্বর রোজ শনিবার নোমান ইসলাম( ১২) নামে একটি বাচ্চা হাড়িয়ে যায়।

উল্লেখ করে গত ১২/১২/২৪ ইং তারিখে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং ৫৯৫। এবং বিভিন্ন যায়গায় খোঁজা খুঁজি করা হয়।
স্থানীয়রা সেই বাচ্চার মাথার খুলি হার পাজর পাঞ্জাবী জুতা বলে ধারনা করে। পরে পুলিশ সন্দেহ ভাবে মাদ্রাসায় প্রধান ( মুহতামিমকে) আটক করে।

সম্পর্কিত