মোঃ কামরুজ্জামান সম্পদ বগুড়া, প্রতিনিধিঃ
বগুড়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মসূচি ও বালতি বিতরণ অনুষ্ঠান শহর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাটিডালী বন্দর ওয়ার্ড কার্যালয়ে আলোচনা শেষে সুবিধাভোগীদের মাঝে বালতী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য ও এলজিইডি নির্বাহী মোহাঃ ইউনুছ হোসেন বিশ্বাস।
বগুড়া পৌরসভা ১৭নং ওয়ার্ড সহকারী সজল কুমার নিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভা এলইডি অফিসার শেখ আবিদ উল সানী, পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্টলীড আবিদুর রহমান রাফি, ফিল্ড অফিসার সাওবান হাসান তনু, সিবিও সুপারভাইজার নুপূর আক্তার, সুলতানা, ১৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাহফুজ, আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, স্বেচ্ছাসেবী আতিকুর রহমান, মুহতাসিম ফুয়াদ, তানজিলা ইয়াসমিন, অভিজিৎ ঘোষ,১৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রনজু মিয়া, সদস্য চাঁন মিয়া, রাশেদ, মৎস্যজীবি দলনেতা সজল, যুবনেতা মনির, মহিলানেত্রী আয়েশা সিদ্দীকা শিরিনসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৫৫০ জন সুবিধাভোগিদের মাঝে বিতরন করা হয়।













