শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ নং পাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে ১ নং পাড়িয়া ইউনিয়ন ছাত্রদল।
১ নং পাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পাবেল রানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ১ নং পাড়িয়া ইউনিয়ন বাজারে প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বুধবার দুপুর ২ টার দিকে ১ নং পাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ১ নং পাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, ১ নং পাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা । এ সময় বক্তারা বলেন, হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কমলমতি ছাত্রদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পূনরুদ্ধার করেছি, কিন্তু এখনো দেশ স্বাধীন হয়নি, এখনো আওয়ামী দুঃশাসন বিভিন্নভাবে পায়ে তারা করতেছে, আমরা সব সময় প্রস্তুত থাকবো, ছাত্রদের অর্জন কখনো বৃথা দিতে দিবো না

সম্পর্কিত