মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আজাদী ময়দানে জড়ো হন। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে সেখানে র্যালীর উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। এসময় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে রেল গেইট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে অনেকেই বাড়ীতে ঘুমাতে পারেনি।
মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে থাকা ও জেলের অন্ধকারে ঘানি টানতে হয়েছে। এখনো আওয়ামী লীগ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব সকল ষড়যন্ত্র রুখে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। নিহত সকল নেতাকর্মীদের আত্নার শান্তি কামনা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।










