রাবি প্রতিনিধি:
রাজশাহীতে ঘোড়াঘাট উপজেলা সমিতি (দিনাজপুর) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মো: ইফতি কে সভাপতি এবং সিএসই বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা মুশফিক কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি-২০২৫ গঠন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠে ঘোড়াঘাট উপজেলা সমিতির বার্ষিক নবীন বরণ, প্রবীণ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করেন রাবি’র সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: সোমা, রেজওয়ান, সাদিক। যুগ্ম সাধারণ সম্পাদক: মাহি আবদুল্লা, মাইশা ফাহমিদা। সাংগঠনিক সম্পাদক: রাশেদ আল মাহমুদ। সহ সাংগঠনিক সম্পাদক: নুরনবী। কোষাধ্যক্ষ: সুজন চন্দ্র। প্রচার সম্পাদক: আল আমিন। ক্রীড়া সম্পাদক: লিংকন। সহ প্রমুখ।
উল্লেখ্য দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ সহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং রাজশাহীতে অবস্থানরত ঘোড়াঘাটবাসীদের অরাজনৈতিক সেচ্ছাসেবী প্লাটফর্ম ঘোড়াঘাট উপজেলা সমিতি।










