শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য- দশেরে র্স্বাথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে-তারকে রহমান

স্বপ্না আক্তার,নীলফামারী:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও দুই হাজার মানুষকে হত্যা করেছে আর ৩০হাজার মানুষকে রক্তাত্ব করে। বচিার বহভর্িূত সকল গুম, খুন ও হত্যা কান্ডরে বচিার হবে ইনশাআল্লাহ। পালয়িে কউে পার পাবনে না। দশেকে গণতান্ত্রকি নবর্িাচনী প্রকৃয়ার মধ্যে আনতে হবে। বিগত ১৬ বছর সরৈাচারী সরকার গোলাম রব্বানীর মতো হাজার হাজার মানুষকে হত্যা করছে।লাখ লাখ মানুষকে নর্যিাতন করছে।ে আমরা আর চাইনা গোলাম রব্বানীর মতো কউে মৃত্যু বরণ করুক। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে। তিনি সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার দুবাছুড়ি দাখিল মাদরাসা মাঠে সুধি সমাবেশে ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দিনগড়ার। এই দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।একই জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা শেখ হাসিনার আমলে স্বস্তিতে ছিলাম না। কখনও পুলিশ ধরে আবার কখনও গোয়েন্দা ধরার আতংকে ছিলাম। তিনি আরও বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা তারেক রহমানকে সহ্য করতে পারে না। আজকে শেখ রেহানার মেয়েকে দূর্নীতি চেম্পিয়ন হয়েছে সেদিকে কারো নজর নেই। এছাড়াও তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার যদি কোন একটি পক্ষের পাশে হেলে যায় তাহলে জনগণ ছাড় দিবে না।অনুষ্ঠানে ২০১৪সালের জানুয়ারীতে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত ল²ীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানী পরিবারকে ছয় লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য দেন। আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ১২জনের মাঝে ৬লাখ টাকা প্রদান করা হয়।

সম্পর্কিত