বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ আমিরুল হক, রাজবাড়ীঃ

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ডিভিশনের উদ্যোগে রাজবাড়ী মিলিটারী ট্রেনিং এরিয়ায় অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার নিভৃত পল্লী রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে (২৮ ডিসেম্বর) শনিবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চক্ষু, শিশু, ইএনটি ও সার্জারী বিশেষজ্ঞ ১০ জন চিকিৎসক প্রায় দেড় হাজার মানুষের চিকিসাসেবার পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

সকালে যশোর জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, প্রতি বছরের মত এবারও মেডিকেল ক্যাম্পেইনসহ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত