মোঃকামরুজ্জামান সম্পদ:
তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চল এর উদ্যোগে হজ্বের তাৎপর্য ও হজ্ব পরবর্তী জীবনে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্ণপুর সাংগঠনিক থানা শাখার আমীর মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পল্লীমঙ্গল বাড়ইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চল এর উদ্যোগে হজ্বের তাৎপর্য ও হজ্ব পরবর্তী জীবনে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আ.স.ম অধ্যাপক আব্দুল মালেক, অত্র ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব মাওঃ নূরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কর্ণপুর সাংগঠনিক থানা শাখার নায়েবে আমির ও সাবেক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি মাষ্টার, কর্ণপুর সাংগঠনিক থানা শাখার যুব বিভাগের সভাপতি রুহুল আমিন বাকী, শাখারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাড শাহজাহান আলী খান, আলহাজ্ব মোস্তফা কামাল, মুহাম্মাদ আলী আযম, শাহাদত হোসাইন, আলহাজ্ব নজরুল ইসলাম দুদু, আলহাজ্ব আজাদুর রহমান, আলহাজ্ব আলতাফ আলী, আব্দুল গনি সরকার, সামছৃল ইসলাম, আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দস সামাদ, আনছার আলী মোল্লা, আব্দুর রহমান, সাহিদুর রহমান, মাওঃ আব্দুল জলিল, শাহিদুর রহমান ফটু মাস্টার, মাওঃ মোখলেছুর রহমান, মাওঃ আব্দুল খালেক, মাওঃ মাহবুবুর রশিদ, মাওঃ রুহুল আমিন মিষ্টার, তোফিকুর রহমান সজিব, নজমুল হক মোহন, শাহ্ আলম, তালীমুল কুরআন ফাইন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চলের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
কর্ণপুর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারী মাওঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বরেন্য অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ আমজাদ হোসেন।
দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বগুড়া তালীমুল কুরআন ফাইন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল হালিম বেগ।








