রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন

এতে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহবায়ক এবং সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া শফিকুল ইসলাম বেবুকে ১নং যুগ্ম আহবায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহবায়ক এবং তাসভীর উল ইসলাম সদস্য করা হয়েছে।

সম্পর্কিত