বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে ইট ভাটায় আভিযান জরিমানা ২ লাখ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে দুই ইট ভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলেপের তেপথি গ্রামে অবস্থিত আরশি ব্রিকস ফ্লিড এর মালিক হারিসুল বারী রনি এবং বাঁশের তল মাল ভাঙ্গা গ্রামে অবস্থিত এমএইচটি ব্রিকস এর মালিক হুমায়ুন কবির মন্ডল কে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘন করায় অত্র আইনের ১৫ ধারায়
আরশি ব্রিকস ফ্লিড এর মালিক হারিসুল বারী রনি কে ১০০০০০/- (এক লক্ষ) অর্থ দন্ড সাজা প্রদান করেন। যার মামলা নং ৯৫/২০২৪ ইং এবং একই অপরাধে এমএইচটি ব্রিকস এর মালিক হুমায়ুন কবির মন্ডল কে ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থ দন্ড সাজা প্রদান করেন। যার মামলা নং ৯৬/২০২৪ ইং। পরে তারা বর্ণিত অর্থ দন্ডের টাকা পরিশোধ করে অর্থ দন্ড সাজা হতে মুক্তি পান। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান বলেন, অবৈধ এসব ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত