শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা আমলে যারা তার মতাদর্শের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের খুন, গুম ও হত্যার স্বীকার হতে হয়েছে – সারজিস আলম

স্বপ্না আক্তার নীলফামারী প্রতিনিধি :

ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, ভারতের জনগণ বিরোধী নয়, এ দেশের মানুষ উগ্র-সাম্প্রদায়িক মোদী বিরোধী, যে গুজরাটের মুসলমানদের রক্তের উপর পারা দিয়ে ক্ষমতায় এসেছে।

আজ মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে বিজয় দিবস ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী সভায় তিনি এই বক্তব্য রাখেন।

সারজিস আলম আরও বলেন, বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান এগুলো কোন দলের নয়, কোন পরিবারের নয়। বিগত শেখ হাসিনার আমলে যারা তার মতাদর্শের বিরোধীতা করেছে তাদের খুন,গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

মতবিনিময় সভায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি আব্দুল গফুর সরকার, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমীর শরফুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই- আলম সিদ্দিকী, শহীদ সাজ্জাদের পিতা মো. আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রেদওয়ান ইসলামসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় ৩৬ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত