মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ
দিন, সপ্তাহ, মাস বছর ঘুরে আবার এসেছে মহান বিজয় দিবস।ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত আমাদের স্বাধীনতার চিহ্ন, আবেগের বহিঃপ্রকাশ ও সংগ্রামের প্রতিচ্ছবি পতাকা বিক্রি করে লাল সবুজের ফেরিওয়ালা।
ডিসেম্বর মাসের শুরু থেকেই নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি এলাকায় এখন পতাকা তৈরির ধুম পড়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন।
জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিনটিকে কেন্দ্র করে লাল-সবুজের ফেরিওয়ালাদের কাঁধে বিজয়ের পতাকা। কৃষ্ণচূড়ার লাল গেঁথে আছে সবুজের প্রান্তরে। দুলছে বাতাসে বিজয় দিবসের বাণী ক্ষণে ক্ষণে। ছড়িয়ে দিতে চাইছে দিগন্তে লাল-সবুজের পতাকা। রক্তমাখা পতাকা, যেখানে লুকিয়ে আছে বাংলার সবুজ-শ্যামল বিজয় গাঁথার হাজার বছরের রুপকথা।
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনসহ আশেপাশের বাজার গুলোতে বিক্রি করতে দেখা যাচ্ছে লাল সবুজের ফেরিওয়ালাদের।
উত্তরের হিমবাতাসে পতপত করে উড়ছিল বাঁশের সঙ্গে বেঁধে রাখা পতাকা। আকার ভেদে একেকটি পতাকা ২০ থেকে ২০০ টাকা আর ব্যাচ বিক্রি করছেন ১০ টাকা।








