শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

স্বপ্না আক্তার, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তবিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মো. তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ডিমলা উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত