রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

সোহেল রানা,লালমনিরহাটঃ “সুন্দর আগামীর জন্য স্কাউটিং” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ডিসেম্বর) বেলা ১১টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

লালমনিরহাট সদর উপজেলা কাব স্কাউটের আয়োজনে ও উপজেলা স্কাউটসের আহবায়ক, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, স্থানীয় সমবায় বিভাগের উপপরিচালক রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান।

কাব ক্যাম্পুরীতে সদর উপজেলার ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৬জন শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তাসহ ৩৫০জন অংশ নেয়। ১৪ ডিসেম্বর রাতে তাবু জলসার মধ্য দিয়ে উক্ত কাব ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সম্পর্কিত