রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবি পৌর পার্কে বিডি ক্লিন এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

মোঃ ওয়ালিউল্লাহ হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ১২ ১২ ২০২৪ তারিখে বিডি ক্লিন এর উদ্যোগে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়

আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় পাঁচবিবি পৌর পার্কে এ অভিযান শুরু হয় অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট জেলার সম্মানিত এডিসি জনাব মোঃ আব্দুস সবুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান পাঁচবিবি উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) মোঃ বেলায়েত হোসেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এ এস আই মোঃ শফিকুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বিডি ক্লিন এর উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীনসহ বিডি ক্লিন এর সদস্য বিন্দু

উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি মহোদয় বলেন আমরা যে প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজকে এখানে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি সেটি হচ্ছে

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে

এর মানে হচ্ছে আমরা নিজে নিজে যদি পরিষ্কার থাকি এবং পরিষ্কার রাখি তাহলে আমাদের দেশ পরিষ্কার থাকবে তাই আমার মনে হয় আজকে বিডি ক্লিন যে উদ্যোগ গ্রহণ করেছে এটি আমাদের সবার নিজ নিজ দায়িত্বে গ্রহণ করা উচিত। তাই আমরা আমাদের দেশকে পরিষ্কার রাখতে বিডি ক্লিন এর মত উদ্যোগ গ্রহণ করা দরকার। তাহলে আমাদের দেশ পরিষ্কার হবে। এবং আমরা সবাই সুন্দর পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো।

সম্পর্কিত