শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেটে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ

আব্দুর রাজ্জাক শাওনঃএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পাসের হার গত বছরের চেয়ে বেশি। এ বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সিলেট বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।
গত বছর পাসের হার ছিলো ৭১ দশমিক ৬২ শতাংশ।
সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৯৯ জন শিক্ষর্থী। এ হিসেবে সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ বেড়েছে ৯৯৯টি।

সম্পর্কিত