শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহিনুল ইসলামঃ

আজ সকাল ১১.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।

কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক  নুসরাত সুলতানা এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ  জনাব মোঃ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল  গালিব বিন আহাম্মেদ, সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা সহ বিভিন্ন বিষয়ে উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

সম্পর্কিত