শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার

শাহিনুল ইসলামঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সরদ ইউনিয়নের দক্ষিন ইজলামারী এলাকায় ডোবা জমি থেকে ১৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

পাশাপাশি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকায় একটি বাঁশ বাগানের ভিতর থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় পৃথক দুইটি অভিযানে মোট ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উক্ত বিষয়ে রৌমারী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে।

সম্পর্কিত