শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার ১

শাহিনুল ইসলাম:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১১ অক্টোবর ২০২৪ তারিখ ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের মন্ডলটারী এলাকা থেকে কিশোরগঞ্জ জেলা সদরের করিমগঞ্জ বাজার এলাকার মাদক কারবারি মোঃ ইয়াসিন আরাফাত (১৯) কে ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইয়াসিন কে গ্রেফতার করে। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

সম্পর্কিত