শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে চলছে অবৈধ জাল(চায়না ম্যাজিক) দিয়ে মাছ শিকার

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:

উত্তর জনপদের মৎস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার নদী ও খালবিলে অবৈধ জাল (চায়না ম্যাজিক)দিয়ে চলছে মাছ শিকার।

আত্রাই উপজেলার নদী ও বিভিন্ন বিল ঘুরে দেখা গেল এমন চিত্র।কিছু অসাধু মাছ শিকারী এই জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে।

এতে সকল ধরনের ছোট বড় দেশীয় মাছ ধরা পড়ছে।এতে করে প্রায় মাছ শূন্য হয়ে পড়ছে মৎস্য ভান্ডার খ্যাত আত্রাইয়ের নদী, বিল ও জলাশয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন,নিষিদ্ধ রিং জাল (চায়না জাল) ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলছে।

তিনি আরো বলেন, কিছুতেই এই জাল ব্যবহার করা যাবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত