মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:
আত্রাই-নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর থেকে আত্রাই হয়ে নাটোর পর্যন্ত সড়কটি প্রশস্ত করা অতীব জরুরী বলে মনে করছেন সচেতন এলাকাবাসী ও রাস্তায় চলাচলকারী ড্রাইভাররা।
রাস্তাটি প্রশস্ত না হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটা।ফলে প্রানহানি
ও ঘটছে অহরহ।এ সড়ক নির্মাণ হওয়ার ফলে নওগাঁর রাণীনগর,আত্রাই,রাজশাহীর বাগমারা,নাটোরের সিংড়া,নলডাঙ্গাসহ বিস্তীর্ণ এলাকার জনসাধারণের যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।
কিন্তু নওগাঁ থেকে রাণীনগর পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক ৩৪ ফুট প্রসস্ত করা হলেও রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়ক মাত্র ১৮ ফুট প্রসস্ত রয়েছে।আঞ্চলিক এ মহাসড়ক দিয়ে প্রতিদিন বাস,ট্রাক,ঢাকাগামী কোচসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।
আবার নওগাঁ-নলডাঙ্গা পর্যন্ত রাস্তাটি সোজা হলেও,নলডাঙ্গা-নাটোর পর্যন্ত রাস্তা গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা।
ফলে গাড়ি চালকদের জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হক বলেন,উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সড়কটি প্রশস্ত করা হবে।








