রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

পদোন্নতি পাওয়ার ৩ মাস পেরোলেও নিয়োগপত্র পাননি বেরোবি কর্মকর্তা

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) উপ- পরীক্ষা নিয়ন্ত্রণক থেকে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রণক পদে পদোন্নতি পাওয়ার ৩ মাস পেরোলেও এখনও নিয়োগপত্র পাননি পদোন্নতিপ্রাপ্ত উম্মে ফারহানা চৌধুরী।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয়বারের নিষেধ উপেক্ষা করে বেরোবির নয় কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমানের(অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ৪র্থ গ্রেড) পদে পদোন্নতি দেন সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ। তাঁর সভাপতিত্বে ২৯ জুন বিকালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৫তম সভায় এসব পদোন্নতির অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে আট কর্মকর্তা নিয়োগপত্র পেয়ে যোগদান করলেও উম্মে ফারহানা চৌধুরীকে পদোন্নতির বিষয়টি জানিয়ে নিয়োগপত্র দেওয়া হয়নি। ফলে তিনি যোগদান করতে পারেননি। তিনি রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র চেয়েও না পাওয়ায় ৩০সেপ্টেম্বর রেজিস্ট্রারের নিকট একটি অভিযোগপত্র জমা দেন। তাতে তিনি উল্লেখ করেন, ‘রেজিস্ট্রার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে স্মারক নাম্বার নিয়ে যোগদান করতে বলেন। কিন্তু নিয়োগপত্র চাইলে রেজিস্ট্রার বিষয়টি এড়িয়ে যান।’

এই অভিযোগের একটি অনুলিপি উপাচার্যের নিকটও জমা দেন তিনি।

উম্মে ফারহানা চৌধুরীকে নিয়োগপত্র দিয়েছেন কি-না এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সম্পর্কিত