মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও এ ভুল্লী নদীতে গোসল করতে নামার সময় বজ্রপাতে ২ জন নিহত আহত ৪ জন।
নিহতদের মধ্যে ২ জনেই ঠাকুরগাঁও ভুল্লী থানা আওতাধীনের বাসিন্দ। নিতহ ২ জন হলেন
১।আরিফ হোসের (১৬) পিতা মোঃ দুলাল হোসেন
২। মনির হোসেন(১৬) পিতা মোঃ নজরুল ইসলাম তারা দুজন ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের দেওনিয়াবাজার গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে ৪জনেই ১৩ নং গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্য মা ছেলে রযেছে ২জন।
আহত ৪ জন হলেনঃ
১।ফারুক(১৬) পিতাঃ হাফিজুর রহমান
২। ফরহাদ হোসেন (১২) পিতাঃ বরকত আলী
৩। ফজিলা খাতুন(৩০)স্বামী মোঃ বরকত আলী
৪।ফরিদ হোসেন(১২) পিতা ইউসুফ আলী।
ফজিলার স্বামী বরকত আলীর কাছ থেকে জানা যায় ছেলেকে খুজতে গিয়ে মা ফজিলা খাতুন বজ্রপাতের শিকার হন।
সকলের স্থানীয় ঠিকানা ১৩ নং গড়েয়া ইউনিয়নে উত্তর গড়েয়া গোপালপুর দেওনিয়া বাজার। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তারা সবাই কবরস্থানে গাছ রোপণ করে একটি ব্রিজের উপরে যায় নদীতে গোসল করবে বলে।
এমতাবস্থায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনা ঘটে।
বজ্রপাতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।
বাকি ৪জন আহত অবস্থায় তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
আহত ৪ জনের মধ্যে ফজিলা খাতুনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক ধারনা করে সার্জারী বিভাগে পেরন করে।
কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় বাকি ৩জন আশংকা মুক্ত তাদের সাভাবিক হতে ৪/৫ দিন সময় লাগবে।










